Author: Rabiul Hasan

  • Some Nosy Question

    Some Nosy Question

    বাংলাদেশীরা স্বভাবগতভাবে অন্যের স্বাধীনতা বা স্পেস বিষয়টা মানতে বা বুঝতে চাননা। এমন না যে, দেশ পাল্টালে এটি চেঞ্জ হয়ে যায়। আপনাকে এমন এমন প্রশ্ন করে বসবে বা এমন আচরণ দেখাবে যা মোটেও গ্রহনযোগ্য নয়। আবার ধরে ধরে ক্লাসে ভর্তি করিয়ে দেবেন সেই সুযোগ ও নেই। অগত্য ফেসবুকে কিছু জিনিস কীভাবে ট্যাকেল করতে হয় তা শিখিয়ে দিচ্ছি। আপনি চাইলে আপনার নাক গলা মুরব্বীদের এই লেসনটি ধরিয়ে দিতে পারেন। আমি এই পোস্টে প্রথমে তারা কী ধরণের প্রশ্ন করে সেটি লিখব, প্রশ্নটি কীভাবে করা উচিত সেটি বলে দেব, আবার সেই প্রশ্নটির উত্তর আপনি খোঁচা সহ এবং রেগুলার ওয়েতে কীভাবে দেবেন সেটি বলে দেব। পোস্টটি একটি জনসেবামূলক। শুধুমাত্র শেয়ার করা যাবে। কপি করে এধরণের পোস্ট লিখতে নিরুৎসাহিত করা যাবেনা।


    Nosy QuestionWhat They Should AskHow to Respond Without HumorHow to Respond With Humor
    Why aren’t you married yet?How are you enjoying your personal life these days?I’m happy with where I am right now.I’m waiting for the perfect Netflix recommendation!
    Are you planning to have kids soon?How’s life treating you these days?That’s not something I’m focused on right now.I’m busy taking care of my plants.
    How much do you make at your job?How are things going at work?I’m comfortable where I am.Let’s just say I can afford my coffee addiction.
    Why did you leave your last job?What kind of work do you enjoy doing these days?I felt it was time for a new challenge.They stopped serving free coffee, so you can imagine!
    Why are you still renting?How do you like the neighborhood so far?Renting works for me at the moment.I’m waiting for the housing market to stop scaring me!
    Why don’t you have a nicer car?How are you liking your car these days?It gets me where I need to go.Oh, it’s a classic with more character!
    Why don’t you travel more?Do you have any upcoming travel plans?I’m enjoying things locally right now.I’ve been traveling plenty through Netflix documentaries!
    Why don’t you come to neighborhood events more often?How have you been spending your free time lately?I’ve had a lot on my plate.I’m secretly an introvert! But I’ll make an appearance one day.
    What’s wrong? You don’t look well. Are you sick?How have you been feeling lately?I’m doing fine, thanks for your concern!Just saving my energy for something fun later!
    Why did you break up with [person’s name]?How are things going in your personal life?We’ve both moved on.We had ‘creative differences’!
    Why are you always home during the day?How’s your daily routine going?I have a flexible schedule.I’m running the world from my couch!
    Why haven’t you renovated your house?How are you liking your house?I’m happy with how it is for now.I’m going for the ‘vintage charm’ look!
    Why are you still single?How are things going in your personal life?I’m focusing on what makes me happy.I guess I’m just too awesome—it intimidates people!
    How much did you pay for that car?That’s a nice car! How are you liking it?Thanks! I really like it—it suits my needs perfectly.It was worth every penny of my imaginary lottery winnings!
    Why don’t you hang out with anyone?What do you like to do in your free time?I prefer to spend my free time doing my own thing.I’ve got plenty of friends—Netflix, books, and snacks!
    Why haven’t you upgraded your furniture?How’s your home decor coming along?I’m happy with how my space feels right now.It’s a minimalist look—at least that’s what I call it!
    Why don’t you attend community events?Have you had a chance to join community events?I’ve been busy, but I’ll try to make it to future events.I’m waiting for the event with free pizza!
    Why do you dress so casually all the time?I see you like a comfortable style—what’s your go-to outfit?I like to stay comfortable.It’s my ‘fashionably lazy’ look—it’s trending!
    Why don’t you go on vacations more often?Do you have any travel plans coming up?I’m enjoying staying local right now.My dream vacation is a staycation with unlimited snacks!
    You’re always working. Are you a workaholic?How do you balance work with your free time?I enjoy my work but take breaks when needed.I’ve got a serious case of workaholism—no cure but weekends!
    Why did you buy that house?How are you liking your new place?It’s perfect for what I need right now.Less space means less cleaning—it’s a win-win!
    Why haven’t you had any big achievements recently?What have you been working on lately?I’ve been focusing on smaller goals.I’m mastering the art of relaxation—does that count?
    Why did you dye your hair that color?What inspired the change?I wanted to try something new.I just wanted to match my personality—bright and bold!
    Why don’t you cut your hair?I noticed you’ve kept your hair long. Do you prefer it that way?I like it this way; it feels right for me.I’m in a long-term relationship with my hair. We’re inseparable!
    Why do you wear baggy clothes?You seem to prefer a comfortable style. What do you like about it?I feel comfortable and confident in what I wear.I’m just giving myself room to grow… literally!
    Why do you wear makeup every day?Your makeup always looks great! What’s your routine?I enjoy putting on makeup.Why not add a little extra glam to everyday life?
    Why don’t you wear makeup?You have such a natural look! Do you prefer going makeup-free?I’m comfortable without it.I let my natural glow do all the talking!
    Why do you always wear black?What do you like about your go-to style with black?I feel confident in black—it’s my style.It’s my secret superhero outfit—always ready for action!
    Why do you wear heels all the time?You always rock heels! How do you stay comfortable in them?I enjoy wearing heels and find them comfortable.It’s all about confidence—and maybe a little magic!
    Why don’t you dress up?What makes you feel your best when dressing casually?I like dressing in a way that suits me.I’m saving the fancy outfits for the red carpet!
    Why don’t you wear jewelry?Do you prefer a minimalist look with accessories?I prefer to keep things simple and practical.I accessorize with confidence instead!
    Why do you wear so much jewelry?You have a great collection of jewelry! What’s your favorite piece?I enjoy wearing jewelry—it’s part of my style.I’m just a walking treasure chest!
    Why don’t you wear trendy clothes?Your style is so unique! How do you put your outfits together?I prefer to stick to my own style rather than follow trends.I’m ahead of the curve—you’ll see my style trending soon!
  • সোশ্যাল মিডিয়ার ১০১

    সোশ্যাল মিডিয়ার ১০১

    আমরা একটা সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান শুরু করেছিলাম, যেখানে আমরা পৃথিবীর নানা প্রান্ত থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতাম। একবার অস্ট্রেলিয়া থেকে রকি ভাই যুক্ত হয়ে একটা কথা বলেছিলেন আলোচনার প্রসঙ্গে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে জেনারেশন গ্যাপ তৈরি হয়, এবং আমাদের সেটা কমাতে ব্যবস্থা নেওয়া উচিত।

    ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ আজকাল খুব কমই পাওয়া যায়। আমাদের পূর্ববর্তী প্রজন্মের অনেকেই এখন এখানে আসছেন। তারাও আমাদের মতো একটা কমিউনিটি খুঁজতে আসেন। অনেকেই খবরের কাগজে ‘সোশ্যাল মিডিয়া’ সম্পর্কে শুনে এখানে আসেন। যদিও সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, এক্স, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রামসহ আরও অনেক প্ল্যাটফর্ম রয়েছে, বাংলাদেশে ফেসবুক মূলত সোশ্যাল মিডিয়া হিসেবে পরিচিত। এখন, যদি আগের প্রজন্মের কেউ সোশ্যাল মিডিয়া থেকে ‘খবর’ পেতে চান, তাহলে তারা কীভাবে তা পাবেন? ফেসবুক তো আর সংবাদপত্র নয় যে এখানে খবর ছাপানো হয়। তাহলে এখানে খবর কীভাবে আসে?

    এটি জানার আগে আমাদের ফেসবুক কীভাবে কাজ করে তা একটু জানা দরকার। ফেসবুক খুবই সিম্পল একটি স্ট্রাকচার, যেখানে আপনি নিজের প্রোফাইল তৈরি করে স্ট্যাটাস আকারে লম্বা লেখা, ছবি বা ভিডিও দিতে পারেন। আপনি অন্য প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন এবং তাদের স্ট্যাটাস দেখতে পারেন। এভাবেই মূলত আপনি জানতে পারেন আপনার চারপাশে কী ঘটছে। এটাকেই আমরা সোশ্যাল মিডিয়া থেকে খবর পাওয়া বলি—মানে আপনি স্ট্যাটাসের মাধ্যমে অন্যদের জানিয়ে দিলেন তাজা খবর, খবরের বিশ্লেষণ, ‘গুজব’, কিংবা শুধুই ফুল-ফল-লতা-পাতা।

    এখন একজন পাঠক হিসেবে আপনি কীভাবে বুঝবেন যে অন্যের লেখা বা শেয়ার করা তথ্যটি নিছক গুজব, প্রোপ্যাগান্ডা, তাজা খবর, একটি ভালো বিশ্লেষণ, নাকি শুধু ফুল-ফল-লতা-পাতা? যদিও বোঝা সহজ নয়, গত পনেরো বছরের ফেসবুক ব্যবহারের উপর ভিত্তি করে আমার কিছু পর্যবেক্ষণ আছে, যা আপনাকে কোনটি কী বুঝতে সাহায্য করতে পারে।

    ফুল-ফল-লতা-পাতা: এই ক্যাটাগরি সবচেয়ে সহজ। এতে ফুলের ছবি, পাতার ছবি, নিজের ছবি, প্রেমিক-প্রেমিকার হাতের তালু, ঘড়ি বা চুলের ছবি, কিংবা ‘হাই গাইজ গুড মর্নিং’ এর মতো স্ট্যাটাস দেয়া হয়। আবার অনেক বিশ্লেষক চলমান ইস্যুতে শাক দিয়ে মাছ ঢাকতে এই স্ট্র্যাটেজি ব্যবহার করেন। উদাহরণ হিসেবে দেখবেন, একদিকে মানুষ মরে কয়লা হয়ে যাচ্ছে, আর অন্যদিকে কেউ একজন ফুলের ছবি দিয়ে কবিতা লিখছে—যেমন, ‘যার পুঙ্গা যে মারুক, আমার কী, আমি আমার পুঙ্গায় হাত দিয়ে আছি।’

    তাজা খবর এবং খবরের বিশ্লেষণ: এই ক্যাটাগরি সবচেয়ে সাহসী। অনেকে ব্রেকিং নিউজ দেন, যা অনেক সময় ভাইরালও হয়ে যায়। খবরের বিশ্লেষণ দেখে আমরা শুধু খবরই নয়, খবর প্রকাশকারীর দৃষ্টিভঙ্গিও বুঝে ফেলি। তবে এর সাথেই গুজব এবং প্রোপ্যাগান্ডা ক্যাটাগরি চলে আসে।

    প্রোপ্যাগান্ডা: এই জাতীয় খবর বা লেখাগুলোতে সত্যের সাথে কিছু মিথ্যা মিশিয়ে বা মিথ্যার সাথে কিছু সত্য মিশিয়ে আসল ঘটনা আড়াল করা হয়। আপনারা যারা ‘হলুদ সাংবাদিকতা’ শব্দটির সাথে পরিচিত, তারা এভাবে এটি দেখতে পারেন।

    গুজব: আলাদা করে বলার দরকার নেই। মাথায় মগজ থাকলে লেখা থেকেই বুঝবেন, আর গু থাকলে আপনি নিজেই শেয়ার দিবেন।

    এগুলোই মোটামুটি প্রধান ক্যাটাগরি। এর বাইরে আরো কিছু থাকতে পারে, তবে এই মুহূর্তে মনে আসছে না। আমরা যারা অনেক বছর ধরে এই লাইনে আছি, তাদের অনেকেই ব্লগে লেখালেখি করতাম। এজন্য আমরা লেখার পাশাপাশি লেখককেও জানা জরুরি মনে করি। ‘তাজা খবর এবং খবরের বিশ্লেষণ’ ক্যাটাগরি সাহসের প্রয়োজন, এই ধরণের লেখা লিখতে গিয়ে অনেকে জেলে গিয়েছে, অনেকে কল্লা হারিয়েছে। এজন্য এটা জরুরী কারণ কারো ধড়ে কল্লা দুইটা থাকেনা।

    আমরা প্রায় সব সেলিব্রেটি, নেতা-নেত্রীসহ পাবলিক ফিগারকে পরিচিত নামের পাশাপাশি আরেকটি নামে চিনি। যেমন হরলিক্স ণূরা, কাগু, স্টিভ জব্বার ইত্যাদি। যাদের নাম এখানে নিয়েছি তারা এটি পড়ে থাকলে পারসোনালি নেবেন না। উদাহরণ দেয়ার জন্য এই নাম চলে এসেছে। তো, আমরা প্রতিটি মানুষের আলাদা আলাদা প্রোফাইল মাথায় তৈরি করে ফেলি। সময়ের সাথে তার কাজকর্ম, পারসোনালিটি, ডিগবাজীর ভিত্তিতে এই প্রোফাইল তৈরি হয়।
    এজন্য যখন রেফারেন্স হিসেবে আমরা এই নামগুলো ব্যবহার করি লেখায় তখন যারা আগে থেকেই এর সাথে পরিচিত তারা চট করে বুঝে ফেলেন কী লিখা হয়েছে। এখন কেউ যদি এই প্রিকনসেপ্টগুলো না জানেন তার জন্য এটি বেশ কঠিন হয়ে যাবে, এমনকি লেখাটি বাংলা হলেও।

    এই লেখাগুলো সেলফ-সেন্সরড হওয়ায় এদের ভাষা অনেক সময় দৃষ্টিকটু মনে হতে পারে। কিছু করার নেই—তাজা খবর নিতে আসলে এসব সহ্য করতে হবে। এজন্য অনেকেই চুপি চুপি পড়ে চলে যান, কোনো ‘লাইক’ বা ‘কমেন্ট’ না দিয়ে।

    ইতিমধ্যে আপনি সোশ্যাল মিডিয়ার ১০১ জেনে ফেলেছেন। এবং এখন আপনার প্রশ্ন হতে পারে, ‘আমার কাছে তাজা খবর আসছে না কেন?’ এর কারণ হতে পারে, আপনি সেই বাবলে নেই। বাবলে ঢুকতে হলে আপনাকে সেই ধরনের খবর শেয়ার করা ব্যক্তিদের বন্ধু বানাতে হবে। যদিও আমি ‘বাবল’ শব্দটি পছন্দ করি না, এটি ভেন ডায়াগ্রামের মতো কাজ করে। আশা করি, আপনাকে ভেন ডায়াগ্রাম চেনাতে হবে না। যদি না চিনে থাকেন, তাহলে পরের প্যারাগ্রাফগুলো আপনার জন্য নয়। লাইক দিয়ে ঘুমিয়ে পড়ুন। ধন্যবাদ।

    ভেনচিত্রের বৃত্তগুলো হলো একেকটা বাবল। যেকোনো একজন ইউজার অনেকগুলো বৃত্তে থাকতে পারে। এখানেই মিউচুয়াল ফ্রেন্ডের ধারণাটি আসে। আমি মিউচুয়াল বলতে ফেসবুকের মিউচুয়াল ফ্রেন্ড নয়, বরং মানসিকতার দিক থেকে সমমানসিকতা বুঝাচ্ছি। আপনারা যারা দুইলাইন বেশী বুজ্জেন তাদের জন্যও লেখা এখানে শেষ। খুদাপেজ।

  • The movie analysis: La La Land

    The movie analysis: La La Land

    1. Establish the Stasis: The movie opens with a spectacular highway dance sequence, setting the stage for the dreams and frustrations of Los Angeles’ aspiring artists. This establishes the “World of the Play,” where everyone is chasing their dreams.
    2. Inciting Incident: The inciting incident is when Mia and Sebastian first encounter each other at a party where Sebastian is playing in a 1980s cover band. Their paths cross, setting the foundation for their intertwined journey.
    3. The I WANT Song: While not a traditional musical in every sense, “La La Land” uses songs to express the characters’ desires. Mia’s auditions and Sebastian’s jazz performances encapsulate their aspirations, especially highlighted in Mia’s heartfelt audition piece, “The Fools Who Dream.”
    4. The Conflict: The primary conflict arises from Mia and Sebastian trying to reconcile their love for each other with their individual career aspirations. Sebastian joins a modern jazz band that conflicts with his traditionalist views to support Mia, while Mia struggles with constant rejection in her acting career.
    5. Midpoint Reversal: A key reversal point is when Mia decides to write her one-woman play after Sebastian encourages her to create her own opportunities. This marks a shift in Mia taking control of her destiny.
    6. Beginning of Act II: The second act escalates when Sebastian’s band goes on tour, and Mia prepares for her play. Their professional commitments begin to strain their relationship, showing the challenging balance between personal and professional life.
    7. The Big Gloom: The “big gloom” occurs after Mia’s play performs poorly, and she decides to move back to her hometown, seemingly giving up on her dreams and her relationship with Sebastian.
    8. Climax: The climax is reached when Mia receives a call for a crucial audition, prompted by Sebastian, who drives to her hometown to convince her to pursue this opportunity. This moment represents the culmination of their support and sacrifices for each other.
    9. Resolution: Following Mia’s successful audition, the film jumps forward five years to show Mia as a successful actress and Sebastian owning his jazz club. They have achieved their dreams but are no longer together, showing the resolution of their career goals but the sacrifice of their relationship.
    10. The Final Number: The film concludes with a dream sequence that reimagines Mia and Sebastian’s relationship if they had chosen different paths, summarizing the film’s themes of love, sacrifice, and the pursuit of dreams. This sequence acts as a bittersweet reflection on what could have been, leaving the audience with a lasting impression of their journey.
  • ব্যবসায়ী আলাপ-১

    ব্যবসায়ী আলাপ-১

    ভূমিকা

    স্কুলে মাঝেমধ্যে রচনা লিখতে হতো, “আমি কোটিপতি হইলে কী করিব!” যদি কেউ সৎভাবে মতামত দেয় তাহলে তারা লিখবে বাড়ি করব, গাড়ি করব, তারপর গরীবদের মাঝে বিলিয়ে দেব। বইটি সেই কোটি টাকার ব্যবহার নিয়ে মূলত। পত্রিকায় একবার একটা খবর এসেছিলো। এক আইসক্রিম বিক্রেতা লটারীতে চল্লিশ লাখ টাকা পেয়েছে। সচরাচর এসব খবরের ফলোআপ হয়না। সম্ভবত পরে এমন খবর দেখেছিলাম যে বিজয়ী সব টাকা উড়িয়ে দিয়ে দুই বছরের মাথায় যে কে সেই রয়ে গেছে। আমার পয়েন্ট হলো, আপনি বেশীরভাগ মানুষকে যদি তাদের কল্পনার বাইরে টাকা দেন তারা সেটা উড়িয়ে দেবে। এমনকি সে ছোটখাট ব্যবসায়ী হলেও। আপনি যদি সর্বোচ্চ দশ লাখ টাকা ডিল করে এমন কাউকে দশ কোটি টাকা দেন তাহলে সে বুঝতে পারবেনা কীভাবে এই টাকা খাটিয়ে ব্যবসা করবে। এর কারণ হচ্ছে বেশীরভাগ ব্যবসায়ী একাউন্টিং এর বেসিক নলেজ সম্পর্কে জানেনা।
    আচ্ছা, শুধু কি ব্যবসায়ী? আমরা ব্যবসায়ী শিক্ষার শিক্ষার্থীদের কথা ধরি। তাদের ব্যবসার হিসাব নিকাশের বেসিক জ্ঞান জানার কথা। তাদের যদি আমরা কোটি টাকা দিই তারা কী পারবে সেই টাকার হিসাব কিতাব রাখতে? টাকা খাটিয়ে মুনাফা করতে? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে খুব কম শিক্ষার্থী সফল হবে। কারণ হিসেবে বলা যায়, আমাদের পাঠ্যপুস্তকগুলো এমনভাবে লেখা যেখানে রিয়েল লাইফের সাথে মিলিয়ে কখনো পড়ানো হয়না।
    তাহলে কি ব্যবসায়ী শিক্ষার শিক্ষকদের দিলে তারা পারবে? এখানে আমাদের অবজার্ভেশন বলে যে তারা যদি তা পারতো তবে বেশীরভাগ শিক্ষক গরীব থাকতো না। অন্তত একটা সময়ে গিয়ে বেশ ভাল টাকা তাদের জমে যেত। তারা সৎ, তাদের মোহ নেই, এমন অনেক কথা বলা যেতে পারে। কিন্তু সৎ হলে যে কম টাকা আয় করতে হবে এমন কথা নেই। বরং যাদের বেশী টাকা তাদের সমাজের সেবা করার সুযোগ বেশী। বেশী টাকা আয়ের জন্য মোটিবেশন যদি সেবা করার মানসিকতা হয় তাহলে আপনার সাথে উদাহরণ হিসেবে বিল গেটস, ওয়ারেন বাফেট এদের নাম উল্লেখ করতে পারি। বর্তমান বিশ্বের সেরা দশ ধনীর তালিকায় এনাদের নাম আছে, এবং উনারা প্রচুর টাকা বিভিন্ন সেবা খাতে ব্যয় করে যাচ্ছেন। আমি এই লিখা শুরু করেছি মূলত, ব্যবসায় হিসাব নিকাশের বেসিক নিয়ে। আমি আমার মতো করে কীভাবে এসব হিসাব নিকাশ রাখতে হয়, ব্যবসায় আয় কীভাবে হয়, সেই আয়ের সাথে ট্যাক্সের সম্পর্ক কী, কীভাবে বুঝবেন যে আপনি লাভ করছেন নাকি লস গুনে যাচ্ছেন, ইত্যাদি বিষয় নিয়ে সামান্য আলাপ করে যাবো।

    আমার এক একাউন্টিং নিয়ে পড়ুয়া বন্ধুকে জিজ্ঞেস করছিলাম, এমন কোন খাত আছে যেখানে ১০% এর অধিক লাভ হতে পারে। বন্ধু এক বাক্যে বলে দিয়েছিল স্টক ট্রেডিং করে। তাকে আমার বুঝাতে হয়েছিল স্টক মার্কেট কীভাবে কাজ করে। মূলত স্টক মার্কেট একটা রেগুলেটরি কমিশনের মাধ্যমে পরিচালিত হয়। যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ইত্যাদি। আর এসব মার্কেটে একটা দেশের বিভিন্ন কোম্পানি কিছু নিয়মনীতি মেনে জয়েন করে। কোম্পানির মুল উদ্দেশ্য হচ্ছে বাজার থেকে মূলধন নেয়া। চাইলে তো ব্যাংক থেকে লোণ নেয়া যায়, কোম্পানি নেয় ও। কিন্তু কোম্পানির কলেবর বাড়ার সাথে সাথে যে পরিমাণ লোণ দরকার হয় সে পরিমাণ লোণ হয়তো ব্যাংক দিতে পারবেনা। আবার ব্যাংকের সুদের হার ও কোম্পানির পক্ষে সুবিধাজনক না ও হতে পারে। এসব কারণে একটা কোম্পানি ব্যাংক লোণের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকে শেয়ার বাজারের মাধ্যমে অর্থ সংগ্রহ করে। একজন শেয়ার ক্রেতা হিসেবে এজন্য একটা কোম্পানি এনালাইসিস করতে পারা জরুরী, যাতে আপনি কোথায় ইনভেস্ট করছেন সেটা যাতে কোম্পানি উড়িয়ে না দেয়। সুতরাং একবাক্যে আপনি বলে দিতে পারেন না যে স্টক মার্কেটে বিনিয়োগ করে আপনি নিশ্চিত ১০% এর অধিক আয় করতে পারবেন। যদি এই বাক্যটি আমরা সঠিক ভাবে বলতে যাই তাহলে বলতে হয়, আপনার বিনিয়োগকৃত কোম্পানি যদি ভাল মুনাফা করে তাহলে আপনার ও মুনাফা হবে। আর যদি কোম্পানি লস করে আপনার ও লস হবে।

    একাউন্টিং বেসিক

    মুদি দোকান থেকে শুরু করে আমাজনের ওয়ারহাউস, যত ফাইনান্সিয়াল প্রতিষ্ঠান আছে পৃথিবীতে সব একটা সমীকরণ মেনে চলে। বলা যেতে পারে এই সুত্রটি ব্যবসার বেসিক সুত্র। সুত্রটি যদি আমি সহজ করে বলতে যাই, তাহলে বলতে হয়, আপনার প্রতিষ্ঠানের সব সম্পদ, প্রতিষ্ঠানের দেনা এবং মালিকানা স্বত্বের যোগফল। সমীকরণটি এভাবে লিখে:

    Assets (সম্পদ) = Liabilities (দায়/দেনা) + Owners’ Equity (মালিকানা স্বত্ব)

    Assets বা সম্পত্তি কী?

    একটি প্রতিষ্ঠান যে সকল জিনিস আইনতঃ নিজের বলে দাবি করতে পারে, এবং সে জিনিসের ভবিষ্যত ব্যবহার হতে পারে, এবং জিনিসগুলো পরিমাণ করা যায় সেসব জিনিসকে আমরা সম্পত্তি বলতে পারি। উদাহরণ স্বরূপ, নগদ অর্থ, ফার্নিচার, মালামাল, প্রতিষ্ঠান যদি অগ্রিম ভাড়া প্রদান করে থাকে সেটা, কাস্টমারের কাছ থেকে পাওনা টাকা, এমনকি কোম্পানির ট্রেডমার্ক যদি কপিরাইট করা থাকে সেটা assets বা সম্পত্তির উদাহরণ। কিছু সম্পত্তি এক বছরের মধ্যে ব্যবহার করে ফেলা যায়, আবার কিছু সম্পত্তি এক বছরের অধিক সময় ধরে ব্যবহার করা যায়। যেমন নগদ টাকা, মালামাল এসব সম্পত্তি এক বছরের মধ্যে চাইলে ব্যবহার করা যায়। আবার জমি, বিল্ডিং কিংবা ফার্নিচার এক বছরের বেশী সময় ব্যবহার করা যেতে পারে। তো একটি প্রতিষ্ঠানের সম্পত্তির এই দুই ধরণের ক্যাটাগরি আমরা পাচ্ছি, স্বল্পমেয়াদী সম্পত্তি, এবং দীর্ঘমেয়াদী সম্পত্তি। মনে প্রশ্ন জাগতে পারে, সব সম্পদ তো আমাদের প্রতিষ্ঠানের, সেগুলো আবার ভাগ করে লাভ কী? এর উত্তর হচ্ছে, একটা প্রতিষ্ঠানকে দৈনিক, মাসিক, চারমাস অন্তর, বাৎসরিক, এরকম বিভিন্ন হিসাব লিপিবদ্ধ করতে হয়। যেমন একটা প্রতিষ্ঠান যখন আয়কর দেয়ার জন্য হিসাব করতে যাবে তখন তাকে নির্দিষ্ট বছরের কী পরিমাণ সম্পত্তি আছে সেটা বের করতে হয়। তখন সম্পত্তি কী স্বল্পমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী সেটা জানার দরকার পরে। আবার ফার্নিচার অথবা ফ্রিজ একবার কিনলে সেটা দীর্ঘমেয়াদের জন্য কেনা হলেও সেটা চিরস্থায়ী নয়। প্রতি বছর বছর তার ব্যবহার উপযোগিতা কমতে থাকে। আমরা পরবর্তী কোন অধ্যায়ে এই ধরণের উপযোগিতা নির্নয় করব।

    Liabilities বা দায় কী?

    একটা প্রতিষ্ঠানের দায়দেনা হচ্ছে তাই যা কোম্পানি আইনতঃ অন্যকে দিতে বাধ্য থাকে। যেমন ব্যাংক ঋণ গ্রহণ করলে, কাস্টমারের কাছে কোন পণ্য বা সেবার জন্য অগ্রিম টাকা গ্রহণ করলে, প্রতিষ্ঠানের জন্য বাকিতে মালামাল কিনলে সেসব একটি প্রতিষ্ঠানের দায়। সম্পত্তির মত দায়দেনার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদ আছে।

    Owners’ Equity বা মালিকানা স্বত্ব কী?

    সম্পত্তি থেকে দায়দেনা বাদ দিলে যা থাকে তাই মালিকানা স্বত্ব। অন্যভাবে বলা যেতে পারে, দায়দেনা এবং মালিকানা স্বত্বের যোগফল হচ্ছে সম্পত্তি। মালিকানা স্বত্ব কোন বস্তু বা জিনিস নয়, এটি একটি সংখ্যা। আমরা আবার মূল সমীকরণটি দেখি:

    Assets (সম্পদ) = Liabilities (দায়/দেনা) + Owners’ Equity (মালিকানা স্বত্ব)

    এই সমীকরটি আমরা আরো বিস্তৃত করলে পাব:

    Assets (সম্পদ) = Liabilities (দায়/দেনা) + Company Stock or Capital (মূলধন) + retain earning ( মুনাফা)

    Company Stock or Capital (মূলধন) কী?

    একটি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য মূলধন অথবা ক্যাপিটাল অথবা পুঁজির দরকার হয়। সেই ক্যাপিটাল মালিকের নিজের পকেট থেকে আসতে পারে, অথবা বড় কোম্পানি হলে শেয়ার বিক্রি করে আসতে পারে। হ্যাঁ, এই শেয়ার আমি সেই শেয়ারের কথা বলছি যা আপনারা ধারণা করছেন। মানে শেয়ার বাজারে যে শেয়ার বেচাকেনা হয় সেটা আসলে একটা প্রতিষ্ঠানের ক্যাপিটালের জন্য। আপনি কোন কোম্পানির শেয়ার কিনছেন মানে সেই কোম্পানির সেই শেয়ার পরিমাণ মালিকানা পাচ্ছেন। এভাবে শেয়ার কেনার মাধ্যমে আপনি বেক্সিমো কিংবা মাইক্রোসফটের মতো কোম্পানির মালিকানা লাভ করতে পারেন। আবার ছোট মুদি দোকান বা মাঝারি আকারের হোটেল, রেস্টুরেন্টের জন্য শেয়ার মার্কেট থেকে স্টক বিক্রয়ের মাধ্যমে পুঁজি জোগাতে হয়না। এটি ব্যক্তি নিজেই নিজের পকেট থেকে টাকা দিয়ে জুগিয়ে থাকে।

    retain earning ( মুনাফা) কী?

    একটা প্রতিষ্ঠান যখন চলা শুরু করে, সেটা মুদী দোকান হোক, কিংবা টং দোকান হোক, অথবা হোক স্কয়ার ফার্মাসিউটিকাল এর মতো বড় কোম্পানি, তখন তার কর্মকান্ডের কারণে প্রতিষ্ঠানে আয় আসতে শুরু করে। একে আমরা retain earning ( মুনাফা) বলি। প্রতিষ্ঠানের রাজস্ব বা রেভিনিউ থেকে খরচ-পাতি বাদ দিলে আমরা retain earning ( মুনাফা) পাই। শেয়ার বাজারে পাবলিক কোম্পানি তার শেয়ার হোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণ করে, যা ডিভিডেন্ড নামে পরিচিত। এটিও retain earning ( মুনাফা) থেকে বাদ করতে হবে। যদিও অনেকে ভুল করে ডিভিডেন্ডকে খরচের সাথে গুলিয়ে ফেলে।

    রাজস্ব বা রেভিনিউ কী?

    একটি প্রতিষ্ঠান কোন পণ্য বিক্রি করে বা সেবা প্রদান করে টাকা আয় করে থাকে। একে রাজস্ব বা রেভিনিউ বলে।

  • The Brooklyn Bridge: An Architectural Wonder

    The Brooklyn Bridge: An Architectural Wonder

    The Brooklyn Bridge, which is the world’s first steel-wire suspension bridge, connects Manhattan and Brooklyn over the East River. The Brooklyn Bridge was one of its kind for many years, serving as a tourist attraction then as well as now. It has had a significant impact on the socioeconomic status of New York City. Not only did it impact the economy of New York City, but it also contributed to its uniqueness. This bridge has changed the demographics of the Brooklyn-Manhattan communication systems.

    Brooklyn is the largest borough of New York City and the most densely inhabited county in New York State. However, it is the most preferred place to live for New Yorkers due to its comfortable housing, vibrant yet calm lifestyle, and available commodities. Thanks to the Brooklyn Bridge, the face of Brooklyn has changed from about 150 years ago when it was nothing more than a mere cow town. After the Brooklyn Bridge was built, the demographics of Brooklyn changed dramatically. Although Brooklyn and New York are separated by only a few miles, people used to have to take a ferry to cross the East River to get to Brooklyn and vice versa. The ferry ride was dangerous, and in winter, the ferry could barely move when the river water froze. It could take more than an hour to get across. Essentially, Brooklyn was isolated from the mainland of New York, and the ferry was the only means of interconnection. Things began to change in 1852 when commuters finally decided to do something about it. A bridge was a possible solution to that problem.

    Enter John Augustus Roebling, a pioneering civil engineer who resolved to make the dream of the Brooklyn Bridge possible. Roebling was born in Germany. After graduating, he immigrated to the United States to pursue a career in engineering. Roebling became one of the leading suspension bridge builders in the U.S. McCullough wrote about the plan:

    “They met at his request on at least six different occasions, beginning in February 1869. With everyone present, there were just nine in all—the seven distinguished consultants he had selected; his oldest son, Colonel Washington Roebling, who kept the minutes; and himself, the intense, enigmatic John Augustus Roebling, the wealthy wire rope manufacturer of Trenton, New Jersey, and builder of unprecedented suspension bridges”.

    Roebling began building the bridge in 1869 after the discussion. Because of his professional skill and depth of knowledge, he was the perfect fit. Unfortunately, he did not live to complete the structure he designed. While working on the project, he met with a ferry accident that led to his death. After his demise, his son, Washington Roebling, began to work on his plan. It took 14 years until misfortune followed the Roebling family, as Washington faced the bends and became paralyzed, making his presence at the construction site impossible. From then on, his wife, Emily, took over. She started to oversee the creation of the bridge as Washington watched her from the window of his house. It was Emily who finally finished building the enormous conduit in 1883. And this sacrifice was worth it. This architectural wonder first opened to people in the same year, and trade across the East River sprang to life.

    Building a gigantic infrastructure like the Brooklyn Bridge demanded deep engineering knowledge, as John Augustus Roebling had. He knew his craft, and his plan was solid. However, despite his qualifications, there were many rumors and judgments about the bridge. Some suspected that the bridge could not be built, and some said it would shake too much, but the existence of the bridge proved them wrong. A project like the Brooklyn Bridge is a truly fascinating event, and people cannot be blamed if they did not think it could be built in reality, as no such architecture had been built before it. Stretching to about 1.1 miles, it was also the second-highest infrastructure of its time. Roebling was a master of suspension bridges and wire connections. Washington, who was also a civil engineer, fit into his father’s shoes perfectly after his death. Building this bridge was not easy. It was highly dangerous to work on its construction. “They wanted men to work underwater in the iron caissons of the Brooklyn Bridge, and they were paying from five to ten dollars a day… but the danger, if danger there was, appealed to me almost as much as the big pay…”. People worked there because the pay was good at that time, regardless of the risks involved.

    Roebling used groundbreaking techniques to build the bridge. He erected two gigantic towers with a nomadic caisson method, connected the towers with steel wires, and anchored the wires to the ground to prevent the towers from leaning inwards. Caissons are large wooden boxes that served as the foundation for the towers. They were submerged in the water in an upside-down manner, and when they hit the soil under the river, the workers entered them through holes on top. The caissons were then filled with compressed air, creating an airlock to prevent the entry of water. Those workers were known as “sand hogs”. They dug out the mud from under the river until they reached solid bedrock. Then the workers exited, and the caissons were filled with concrete. The caissons remained underwater as the foundation for the towers. They were wrapped with iron sheets to protect them from water. The process was necessary to build a strong foundation, but it caused many people to contract a disease called the Bends or Caissons disease due to the airlock system causing an imbalance in blood gases. The engineer Winston Roebling himself suffered from this and was crippled for life.

    Despite its death toll, this bridge became a matter of pride as it was the longest suspension bridge of its time. The bridge has a center span of 1,595.5 ft and side span of 933 ft. A gigantic project that can be seen from far and near; the more closely it is observed, the greater its magnificence becomes. The Brooklyn Bridge made New York City the most valuable commercial metropolis in the United States. By connecting Manhattan and Brooklyn, this bridge helped transform Brooklyn from an individual city into a borough of New York City. It helped increase Brooklyn’s population, as it allowed people to live in Brooklyn and commute quickly to jobs in the rest of New York City.

    It was the first example of how profoundly a suspension bridge could impact the lives of New Yorkers. The bridge is an example of human effort and ability. It not only uplifted the socio-economic condition of the people of Brooklyn but also brought them comfort, a safe passage to roam, and became a site of tourist attraction. The bridge helped flourish Brooklyn and its people. They could live in Brooklyn yet work in Manhattan effortlessly because of this bridge. This bridge is proof of the strength of the human spirit, the possibility of invention that arises from human needs, and a milestone in the development of human civilization.

  • বিভাজনের সংস্কৃতি

    বিভাজনের সংস্কৃতি

    কেউ মেসির ভক্ত হতেই পারে, অথবা রোনাল্ডোর ভক্ত। কেউ ব্রাজিলের ফুটবল ফ্যান, আবার কেউ আর্জেন্টিনার। কেউ বিএনপি করে, কেউ আওয়ামীলীগ। এই ভক্তির জায়গাটায় বাংলাদেশীদের মধ্যে কিছু সমস্যা আছে, ব্যাখ্যা করছি।

    আপনি যদি ব্রাজিল ভক্ত হোন, ব্রাজিলের ভালো খেলা আপনাকে আনন্দিত করবে। ব্রাজিলের খারাপ খেলা আপনাকে ব্যথিত করবে। যদি সুযোগ থাকে, আপনি ব্রাজিল কীভাবে আরো ভালো করতে পারতো এই নিয়ে মতামত দেবেন, আলোচনা করবেন। সচরাচর এইটাই আদর্শ প্র‍্যাকটিস ভক্তি শ্রদ্ধার। তেমনিভাবে আপনি যদি বিএনপি সাপোর্ট করেন, আপনার সচরাচর যেইটা করার কথা, বিএনপির ভালো কাজের প্রশংসা করা, খারাপ কাজের সমালোচনা করা, দলের সাথে থেকে মতামত দিয়ে বা কাজ করে আরো উন্নতি করা। আপনি আওয়ামী ভক্ত হলেও একই ধরণের কাজ করা হচ্ছে ভক্তি বা সাপোর্টার হিসেবে আপনার কমন দ্বায়িত্ব।

    আমরা কি এই প্র‍্যাকটিস দেখি? উত্তর হচ্ছে না। বরং যেইটা দেখি সেটি হচ্ছে এন্টি-ফ্যান বেইজড ধরনের সাপোর্ট। মানে আপনি ব্রাজিল সাপোর্ট করলে আপনার প্রথম ও প্রধান কাজ হচ্ছে আর্জেন্টিনাকে পঁচানো। আওয়ামীলীগ করলে বিএনপিকে পঁচানো। আওয়ামী বা বিএনপির আভ্যন্তরীণ কর্মকাণ্ড ইত্যাদি কীভাবে চলে সেইটা এডভান্সড লেভেলের জ্ঞান, আমি সে পর্যন্ত যাবোনা। কিন্তু বেসিকভাবে বলতে গেলে আপনাদের ভক্তি অন্ধভক্ত পর্যায়ের ও নেই। অন্তত অন্ধভক্ত হলে আপনি শুধু নিজের দল নিয়েই থাকতেন। যেমন গায়ক আসিফের অন্ধভক্ত শুধু আসিফের গান ই শুনবে, এরকম। কিন্তু এন্টি-ফ্যান বেইজড নিজের দলের ভালো মন্দের চেয়ে অন্যের দলের খারাপ নিয়ে পরে থাকে।

    নোম চমস্কি একটা ইন্টারভিউতে , ‘হিরোশিমা’ মুভিটি সম্পর্কে বলতে গিয়ে বলছিলেন উনি মুভিটা দেখে হল থেকে বের হয়ে আধা ঘন্টা কোন কথা বলতে পারেননি যুদ্ধ এবং নিউক্লিয়ার বোমার ভয়াবহতা দেখে। এবং সেটি হয়েছি জাপানীদের বিরুদ্ধে। এই যে বিপক্ষ দলের প্রতি সম্মান, সহমর্মিতা, এই প্র‍্যাকটিসটা জরুরী। যে জাতি যতটা সভ্য সে জাতি তত এর চর্চা করে। বাংলাদেশীরা এই অভ্যাসটির ব্যাপারে বর্বর পর্যায়ের। এখন আমি আরেকটু বিশ্লেষণ করছি এই অভ্যাস কীভাবে আমাদের আরো পিছিয়ে দিচ্ছে।

    আপনি যখন অনবরত অন্যের দিকে আংগুল তুলে তৃপ্তি পাচ্ছেন, অন্যের গর্তে পরা দেখে মজা পাচ্ছেন, কিন্তু নিজের দিকে তাকাচ্ছেন না, এতে আপনার উন্নতি করার সময়টুকু আপনি নষ্ট করছেন। আপনি যখন আর্জেন্টিনার বিপক্ষে বা ব্রাজিলের ৭ আপ নিয়ে ঠাট্টা করছেন তখন আপনি আপনার নিজ দলের খেলোয়ারদের নাম পর্যন্ত জানছেন না, ফুটবলের নিয়ম জানছেন না। আমি বারবার ফুটবলের উদাহরণ টেনে আনছি কারণ এটি আপনার এই সামগ্রিক এন্টি-ফ্যান বেইজকে চমৎকার ব্যাখ্যা করে।

    খেলা আপনার জীবনদের একটা অংশ মাত্র, কিন্তু আপনার পরিপুর্ন চরিত্র এটি দেখিয়ে দিচ্ছে। আমরা তেমনভাবে নিজেদের সমর্থিত রাজনৈতিক দলের দোষ বা গুণ দেখার বদলে অন্য দলের গর্তে পরা দেখে হাততালি দিই। এর প্রতিফলন ঘটে আমাদের ভোট দেয়ার ক্ষেত্রেও, সচরাচর দলের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে আমরা আরেকটা দল নিয়ে আসি ভোটে জিতিয়ে। ভাবি যে এই দল অন্য দলের চেয়ে কম খারাপ হবে। এথেকে উত্তরণের সহসা কোন লক্ষন আমরা দেখছি না। সময়ের সাথে গ্লোবালাইজেশন এর কারণে আমরা হয়তো শিখে যাব। তবে খোলা চোখে কিছু জিনিস চোখে পরেছে যা দিয়ে হয়তো পরিবর্তন শুরু করা যেতে পারে।

    আমাদের স্ট্যাটিসটিকস বা পরিসংখ্যান নির্ভর হতে হবে। আর সবকিছু ডাটা বেইজের আওতায় এনে তারপর সিদ্ধান্ত নিতে হবে। চট্টগ্রাম কত পার্সেন্ট অর্থের জোগান দিচ্ছে, বিনিময়ে কত পার্সেন্ট সুবিধা পাচ্ছে। দেশের ধনীক শ্রেনী কত ভাগ, ট্যাক্স কতজন দেয়। ইত্যাদি ভাবে তথ্য সংগ্রহ, বিচার বিশ্লেষন করে সিদ্ধান্ত নিলে, সেইটা মুখবাজির চেয়ে বেশী ইফেক্টিভ হবে।

    তারপর আছে তর্ক আড্ডা যেমনটা পশ্চিমবঙ্গে হচ্ছে চন্দ্রিল ভট্টাচার্য, ডাক্তার কুনালদের মতো তার্কিকদের হাত ধরে। অথচ এখানে হয় টকশো, আনা হয় দুইদলের দুই রাজনীতিকদের যারা পরস্পর কাদা ছুড়াছুড়ি করে গঠনমূলক আলাপের বদলে। এইটা এমন হতে পারতো একজন রাজনৈতিক এবং সাথে আলোচক হিসেবে সেই ফিল্ডের একজন বিশেষজ্ঞ যিনি বিচার বিশ্লেষণ করে বুঝিয়ে দেবেন উন্নতি কোথায় দরকার। দুই নেতা বা দুই বুদ্ধিজীবীর পরস্পরকে মুখবাজি করে হারিয়ে দিতে চাওয়ার প্রবণতায় আসলে পরিবর্তন হচ্ছে কোথায়?

    সেই সাথে প্রতিপক্ষকে সম্মান জানানোর যে প্র‍্যাকটিস এইটা খুব খুব জরুরী। এই ব্যাপারটা একেবারে আমাদের মধ্য থেকে উঠে গেছে। জাপানের সামুরাই যোদ্ধারা প্রতিপক্ষকে সম্মানের সাথে মৃত্যুর সুযোগ দিতো।

    আরেকটা বিষয় জরুরী যেইটা উপলব্ধি করার দরকার আছে। এই দেশটি এমনকি এই উপমহাদেশের ইতিহাস দেখলে দেখা যায় এখানে থেকে সবসময়ই মাইগ্রেশন হয়েছে। দেশ ভাগ হতে হতে এমনিতে ছোট একটা জায়গায় পরিনত হয়েছে, তারমধ্যে এই জনপদের মানুষ বৈচিত্র্য একেবারে পছন্দ করেনা। আরো স্পেসিফিক বলতে গেলে ঘৃণা করে। সেই তুলনায় পশ্চিমা দেশগুলো বৈচিত্র্যকে স্বাগত জানায়, কয়েকটি দেশ মিলে একটা প্যাক গড়ে তোলে। আমেরিকা যেমন পঞ্চাশটি স্টেইটের সমন্বয়ে গঠিত, যেটি শুরু হয়েছিল মাত্র তেরোটি স্টেইট নিয়ে। এবং আমেরিকায় নানা দেশ থেকে নানা কিসিমের মানুষ এসে এই ডেস্কে সমৃদ্ধ করেছে শুধু।

    আপাতত এই কয়টা জিনিস নিয়ে ভাবা দরকার। লেখা লম্বা হয়ে গেছে। পড়ে আপনার মতামত জানাতে ভুলবেন না।

  • বুকমার্ক

    চিবুকের তিন হাজার তিপ্পান্ন পৃষ্ঠায়
    গিয়ে খুঁজে পেলাম তিল,
    আবেগে থরথর কেঁপে এঁকে দিলাম ঠোঁট ছোঁয়া বুকমার্ক।
    সূচীপত্রেই ছিল আশেপাশেই কোথাও
    কমলার কোয়ার মতো,
    দুটো ঠোঁট পাবো।
    অথচ আমি তিলের মোহে এক জীবন কাটিয়ে দেয়া পাঠক।

    এদিকে কেউ কেউ উপসংহারে চলে গেছে
    তেত্রিশ লাখ পাতায়,
    চষে বেড়াচ্ছে উরুতে উরুতে।
    আমি সে রকম প্রেমিক কখনোই ছিলাম না।

  • সময়ানুবর্তিতা

    ক্লান্তির কাছে ক্ষমা চেয়ে নিয়ে,
    ঘুম ঢুলু চোখে চেয়ে,
    সূচের ফোড়ে বুনে যায় নকশীকাথা।

    ক্লান্তি আমায় করো ক্ষমা হে!
    সকালে মিঠে তাজা রোদে,
    কিছু কাজ বাকি,
    ফলে, নকশীকাথা বুননে বাধা!

    আবার অলস দুপুরে আলসেমিতে
    খেয়ে ভাত ঘুমের মাতলামিতে!
    যেন পার হবে শরত্‍, হেমন্ত,
    তাই ভোরের বুননে বুনি নকশী কাথা,
    যাক রোদ সকাল,অলস দুপুর
    সময়ের শীতে প্রশান্তি,
    পাবো শীত শেষে সুখী বসন্ত।।

  • যেভাবে তুমি

    যেভাবে তুমি নেমে আসো বৃষ্টি হয়ে,
    অবিরাম ফসলের ক্ষেতে
    আকাশ মাটির সমান্তরাল পথে আর মেঘের রথে,
    যেভাবে তুমি মাটি ফুড়ে বের হও ফসল হয়ে
    বৃষ্টির মতো তারাতারি নও, অনেকটা ধীরলয়ে।
    যেভাবে তুমি উড়ে যাও পাখি হয়ে,
    ক্ষতিকর পোকাটিকে ধরে খেয়ে,
    যারা ফসলের অবনতি করে রয়ে সয়ে!
    যেভাবে তুমি খসে পড়া তারা,
    ছুটে যাও লহমায় বাঁধন হারা।
    যেভাবে তারা হও,
    অথবা বৃষ্টি হও,
    অথবা পাখি হও,
    অথবা ফসল হও,
    সেভাবে, সেবার সুযোগে আমাকে সুখ নিতে দাও।

  • আইজউদ্দিনের ধ্বজভঙ্গ

    আরে রা রা রা রা…
    বাজারের থলে হাতে আইজউদ্দিন অস্থির,
    শুনে কবিরাজের আহ্বান,
    মেলা মাঠ পাশে নিষিদ্ধ ভীড়।

    আবারও আহ্বান,
    পোকা যেন আগুনের দিকে করে গমন।
    ছোট মাঠ, বড় ভিড়,
    অভাগার ভিড়ে বাড়ে আরো একজন।

    হাতে গুজে দেয়া লিপলেটে আত্মজিজ্ঞাসা,
    “রোগীর বয়স কত?
    বিবাহিত কি অবিবাহিত?”
    সাথে হাজারো ‘ইতং বিতং’
    কবিরাজ বাণীতে বিদ্ধস্ত মন।

    মৈথুনে ক্লান্ত শরীর
    মনের ধ্বজভঙ্গে রুগ্ন আইজুদ্দিন
    যৌবন শতদল, আরব বিচ্ছুর তেল
    যদি মেলে উপশম কোনোদিন!