বুকমার্ক

চিবুকের তিন হাজার তিপ্পান্ন পৃষ্ঠায়
গিয়ে খুঁজে পেলাম তিল,
আবেগে থরথর কেঁপে এঁকে দিলাম ঠোঁট ছোঁয়া বুকমার্ক।
সূচীপত্রেই ছিল আশেপাশেই কোথাও
কমলার কোয়ার মতো,
দুটো ঠোঁট পাবো।
অথচ আমি তিলের মোহে এক জীবন কাটিয়ে দেয়া পাঠক।

এদিকে কেউ কেউ উপসংহারে চলে গেছে
তেত্রিশ লাখ পাতায়,
চষে বেড়াচ্ছে উরুতে উরুতে।
আমি সে রকম প্রেমিক কখনোই ছিলাম না।

Spread the love

accounting Broken Window Brooklyn Bridge economics george william plunkitt lincoln luminous rabiul hasan lincoln translation travel USA Politics কবিতা রম্য

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *