আপনার দিকে যখন দেখি তার চেয়ে বেশী দেখি
আপনার ভেতরটা, স্বচ্ছ নদী, যদি ডিঙি হতাম, পেতাম
অন্তত চলার স্রোত, আমৃত্যু।
বয়স একটা সংখ্যা মাত্র, বস্তুত, আপনি তরুণ, আপনি
শাদা দাঁতের মুক্তো হাসির মতো, কীভাবে এভাবে হাসেন?
মরে যেতে ইচ্ছে করে হাসিতে, এভাবে মরিনি আগে,
এত সুখ, এত সুখ!
আপনি এত পরিপাটি, সূক্ষ্ম রুচি, অস্থির নন,
ভালোবাসা টের পাই, তার চেয়ে বেশী পাই নির্ভরতা, ভালোবাসা উপরি পাওয়া।
আমাকে ভালোবাসবেন? প্লিজ?
কপালে চুমু দেবেন।
আমার চঞ্চলতায় শুধু হাত ছুঁয়ে বসে থাকবেন
কিছুক্ষণ। অনেকক্ষণ।
লিংকন, নিউইয়র্ক
১২ই সেপ্টেম্বর, ২০২৫
Leave a Reply